প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, March 29, 2023

বিষয় বিষফুল

 বিষয় বিষফুল





" শত ফুল

বিকশিত হোক"। বিষফুলও

পাঁপড়ি মেলুক। তোমাদের গ্রহে

পতঙ্গ, কীট ও তুমি

'বিষ' বলো যাকে

ফুলের নিজস্ব গ্রহে

সে'ও পুষ্প।

বিকাশে উন্মুখ।


ঘুম ঘর