প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, February 22, 2025

বার্ষিকী-জয়ন্তী কথাঃগুহ্য


বার্ষিকী-জয়ন্তী কথাঃগুহ্য





বার্ষিকীতে উজ্জ্বল ও ধুন্ধুমার বিবাহ গুলির

সম্বৎসর উদযাপিত পরস্পর হাড়ের আগুনে 

ডিজিটাল ওভেন জ্বালিয়ে।  ঠান্ডা হতে

এসি লাগে, উইক-এণ্ড আউটিং আর

ইস্কন-ভক্তি-কেক, ডিম ছাড়া, প্রয়োজন 

হয়। অতঃপর, ঘুরলে বছর – বার্ষিকী, 

ধুন্ধুমার, আবার আবার, পাঁচতারা আলো 

করা বুফে, বাফে অথবা বুফেট। ফিরে 

ই-এম-আই যোগ্যতা লব্ধ 

প্রাসাদের খোপে 

মেকাপ, লিপস্টিক, টাই, ব্রেন্ডেড জাঙ্গিয়া

পেন্টি —- খোলামাত্র পরস্পর অযৌণ ঘর্ষনে

মোমের ফোঁটার মতো টুপটাপ ঝরে

 উভয়ের সাদা ফসফরাস।  ফসফরা-পোড়া দাগ

মেকাপে, আস্তিনে ঢেকে পরদিন

“হাম দো, হামারা দো” —- আবার আবার। ঠিক যে রকম ঘটে –

বৈশাখ পঁচিশ কিংবা অগাস্টের পনেরো 

তারিখে আর 

তারপর দিন আর তারপর, তারপর —- জয়ন্তী, বার্ষিকী ফের


না-আসা অবধি। এ সকল দেখে এক সার্কাস-ছাঁটাই সং

সং'এর মতোই ভাবে, । কবে 

প্রতিটি বিবাহ হবে 

প্রতিদিন উদযাপন, যাপন-বার্ষিকী রোজ

মোমের আলোতে? কবে 

প্রতিদিনই হবে

পঁচিশে বৈশাখ, চুপে, 

সুরে ও শোণিতে?



ঘুম ঘর