প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, December 7, 2025

পিয়ানোতে, গোধূলির নীলে

 পিয়ানোতে, গোধূলির নীলে

"The twilight turns from amethyst

    To deep and deeper blue", Chamber Music, II,James Joyce







রক্তমুখী নীলা থেকে নীল –

আরো নীল গাঢ় নীল

 শাড়ি গা’য়ে লজ্জাবতী বিকালের মেয়ে

দেখি যায় আরো নীলে একলা হারিয়ে।

লাজুক সবুজ আভা লাগে

জানলা থেকে, পথ-বাতি থেকে

পথের কিনারে গাছে, ডালে।

প্রবীণা পিয়ানো-বুক থেকে

মেলে ডানা শান্ত, ধীর, চপল পাখিরা।

মেঘবরণ কেশ নবীনাটি

নুয়ে পড়ে পিয়ানোর টানে। পাখি-ডানা অঙ্গুলী গুলি

চিন্তা বি-চিন্তা পাখা মেলে

পিয়ানোতে, গোধূলির নীলে।


ঘুম ঘর