প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, October 13, 2015

স্তব্ধতার স্তবকের মতো




স্তব্ধতার স্তবকের মতো

আমার সমূহ জয় ও পরাজয়গাথা
সঙ্গীতের মধ্যবর্তী
স্তব্ধতার স্তবকের মতো
নিঝুম দাঁড়িয়ে আছে
পথিমধ্যে
সারিবদ্ধ বাজেপোড়া তালবৃক্ষহেন...

ত্রিসন্ধ্যার ঝোঁকে আমি তাদের পেরিয়ে
যতোবারই যেতে চাই
এ জন্মের নির্ধারিত গৃহ অভিমুখে
ততোবারই ভয় পাই –
দৌড়ে পালিয়ে এসে
ভিড়েযাই বনসাই ও বামনের দলে –

অভিমানী গৃহপথ তাই
মুহুর্মুহু আরো বাঁক নিয়ে
আরো দূরে – দূরান্তরে চলে -

ঘুম ঘর