প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, October 2, 2015

দু'টি কবিতা





ভুলিনা কিছুই আমি, তাই...

ভুলিনা কিছুই আমি, তাই
ব্যথা পাই – এতো ব্যথা পাই –
দিনে রাতে মর্ম পুড়ে ছাই
শুধু স্মৃতি – যেদিকে তাকাই -

“ভুলে যেতে পারা ঢের ভালো”
অচেনা যে পাখিটি জানালো
জানতে যেয়োনা তার নাম,
অজানাকে নিবিড় প্রণাম।

ভুলে যাওয়া শিক্ষা করি তাই।
নিজেকেও যেন ভুলে যাই...




স্থিতি-গতি-মন্থরতা নিয়ে...

যতি কিংবা গতি
উভয়েই সমার্থক  -
যদি
তোমার ছায়াটি নিয়ে
মোহনার দিকে ভেসে যায়
মর্মে নিহিত সেই নদী ...

সে নদীটি ডাকেনাই যাকে
শুধু সে’ই তর্ক করে থাকে
স্থিতি-গতি-মন্থরতা নিয়ে –

বেহুলার ভেলা যায়
ক্ষিপ্রতায়
শান্ত বৈতরণীজল
স্ব-ভাবে পেরিয়ে ...

ঘুম ঘর