প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, October 13, 2015

কবির এ পোশাক, প্রিয়...





কবির এ পোশাক, প্রিয়...

নিকটে যেয়োনা আর -
উঁকি দিয়ে, ঝুঁকেও দেখোনা ...

যদিও ভুলেছো সবই
তবুওতো তুমি এক লবণ-পুত্তলী-
ততো অপকর্ষ তাই তোমার শোণিতে নেই, যাতে
আরোও নিকটে গিয়ে
ফিরে আসতে পারো এই
ঢেউ থেকে, নীল থেকে, হাহাকার থেকে –

কবির এ পোশাক, প্রিয়,
খুব বেশী নিরাপদ, জেনো,
কোনো গ্রহে ছিলনা কখনো ...

ঘুম ঘর