প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, April 18, 2016

নিরীশ্বর প্রার্থনার গান



নিরীশ্বর প্রার্থনার গান

কোনোদিন কোনো গাছে নিজহাতে দিইনাই জল।
শুধাইনি তাদের কুশল।
আজ সেই কাজ করে তাই গভীরে কৃতার্থ হওয়া গেলো।
পাতাগুলি তৃপ্তি জানালো-
ঝড়বৃষ্টি শেষ হলে পরিতৃপ্ত পাশ ফেরে যেমন রমণী
যেভাবে শ্রাবণ এসে পূর্ণ করে মৃত্তিকার যোনি...

পুরুষজন্মের মর্মে জমে থাকা যুগান্তের অগ্নি, হাহাকার
যেন আজ জলের আকার
নিতে চায় – ঝরে যেতে – প্রতি বৃক্ষে, প্রতিটি পাতাতে –
এভাবেই – কোনো যুগে – কোনো গ্রীষ্মরাতে
নিরীশ্বর এ প্রার্থনার গান
মেঘে মেঘে ছিল ভাসমান
ঝরেছিল প্রতি বৃক্ষে, প্রতিটি পাতাতে-

আমার এ পুরুষজন্ম
আমার এই জলঝারি সে’ও
মিশেছিল সে প্রথম বর্ষণের সাথে।

ঘুম ঘর